জুলাই থেকেই 'আয়ুষ্মান ভারত', ওষুধে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! স্বাস্থ্য নিয়ে বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!


বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই বলা হয়েছিল, সংকল্প পত্রে যা যা কথা দেওয়া হয়েছে, তার সবটাই পূর্ণ করা হবে। আর তারমধ্যেই একটি ছিল, আয়ুষ্মান ভারত প্রকল্প। আর এবার, এই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আজ শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প। ইতিমধ্যেই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্যসাথীর ৬ কোটি মানুষকে আশা করছি প্রথম দফায় আয়ুষ্মানে যোগ করাতে পারব'। তিনি আরও জানিয়েছেন, পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়বে।
শুভেন্দু অধিকারী আজ আরও বলেছেন, যাঁরা নতুন করে এই প্রকল্পে যুক্ত হতে চান, অর্থাৎ যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তাঁদের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা থাকছে। সেই বিষয়েও বিস্তারিত জানানো হবে খুব তাড়াতাড়ি।শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই নন, বাইরের রাজ্যের অনেকেও এর সুযোগ পাবেন।
এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, 'আগের সরকার স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করেছে। কোটি কোটি মানুষ কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে এত দিন সমন্বয় ছিল না'
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'আজ কিছু রোড ম্যাপ করা হয়েছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে ভারত সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যুগান্তকারী পরিবর্তন হবে'
শুভেন্দু এদিন জানিয়েছেন, রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকাকরণও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের জন্য ৭ লক্ষের বেশি ডোজ় দিতে চায় কেন্দ্র। ১৪-১৫ বয়সি মেয়েদের টিকা দেওয়া হবে। আগামী ৩০ মে পশ্চিমবঙ্গে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ শুরু হচ্ছে।
শুভেন্দু জানিয়েছেন, রাজ্যে ১১৭টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চলছে। সেই সংখ্যা বাড়িয়ে ৪৬৯টি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা ও জেলা হাসপাতালেও থাকবে।
এদিন তিনি আরও বলেন, ডায়বিটিস, হাইপার টেনশনের মতো ওষুধও সেখান থেকে পাওয়া যাবে এতে। ২০০০ টাকার ওষুধ ২০০ টাকায় কেনা যাবে বলে জানিয়েছেন শুভেন্দু। 'অমৃত প্রকল্পে' আবার ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্রও থাকবে।

Post a Comment

Previous Post Next Post