‘আমাকে না জানিয়েই সিদ্ধান্ত’, জার্সির রং বদল বিতর্কে হাস্যকর অভিযোগ হকি ইন্ডিয়া সভাপতির


ভারতীয় হকি দলের জার্সির রং পরিবর্তন ঘিরে বিতর্ক আরও গভীর হলো। হকি বিশ্বকাপের আগে ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে গেরুয়া রঙের জার্সি আনার সিদ্ধান্ত নিয়ে এ বার সরব হলেন হকি ইন্ডিয়ার (Hockey India) সভাপতি দিলীপ তিরকে (Dilip Tirkey)। তাঁর দাবি, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও তাঁকে বা হকি ইন্ডিয়ার কার্যনির্বাহী বোর্ডকে আগে কিছু জানানো হয়নি।

অন্ধকারে ছিলেন সভাপতি
শুক্রবার হকি ইন্ডিয়ার কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের কাছে পাঠানো একটি ইমেলে দিলীপ তিরকে জানান, ভারতীয় দলের জার্সির রং বদলের সিদ্ধান্ত তাঁর অজান্তে নেওয়া হয়েছে। বিষয়টি কার্যনির্বাহী বোর্ডেও আলোচনা করা হয়নি বলে দাবি করেন তিনি। ইমেলে তিরকে লেখেন, ‘ভারতীয় জাতীয় দলের জার্সির রং পরিবর্তনের বিষয়টি আপনাদের নজরে আনতে চাই। আমার মতে, এই সিদ্ধান্ত কার্যনির্বাহী বোর্ডে আলোচনা ছাড়াই এবং আমাকে না জানিয়েই নেওয়া ও কার্যকর করা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post