একধাক্কায় ৩০০ ফুট নিচে এয়ার ইন্ডিয়ার বিমান! তীব্র ঝাঁকুনিতে আহত ১৫, চূড়ান্ত আতঙ্কে যাত্রীরা


ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। মঙ্গলবার দিল্লিতে নামার আগে এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে আসা উড়ানে তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রী-বিমানকর্মী-সহ অন্তত ১৫ জন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বায়ুপ্রবাহের অস্থিরতার কারণেই একধাক্কায় ৩০০ ফুট নিচে নামতে বাধ্য হয় বিমানটি। এর জেরে বেশ কিছুক্ষণ তীব্র ঝাঁকুনি হয় বিমানটিতে। তাতেই আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

Post a Comment

Previous Post Next Post