মাস পয়লায় বিরাট স্বস্তি, একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম


মাস পয়লায় স্বস্তি হোটেল, রেস্তরাঁ ও ছোট খাবার ব্যবসায়ীদের। একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় একধাক্কায় ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২০৯ টাকা। ফলে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াল ২৮৭২ টাকা ৫০ পয়সা। শনিবার থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে পরপর দু’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমল।

এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। গত মাসে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র। এবার আরও ২০৯ টাকা দাম কমল। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম এখনও কমানো হয়নি। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকাই রইল।

Post a Comment

Previous Post Next Post