নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার গভীর রাতে হোটেলে লিজ় হোল্ডার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আবু জাফর। এন্টালি মেন মার্কেট এরিয়া থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে বলে জানা গিয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার ও একজন কর্মীকে আটক করেছে পুলিশ।