কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভয়ার বাবা নতুন করে অভিযোগ দায়েরের ২ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। রাতেই পুলিশের জালে অভয়ার ‘কাকু’ অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। পুলিশের অ্যাকশনে খুশি অভয়ার মা। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখলেন, ‘পাঁচবছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে মরতে হত না।’