নয়াদিল্লি: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর। বিপর্যয়ের পর নিখোঁজের সংখ্যা অন্তত ৭৫০। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া ১৩৩ জন ভারতীয়র। আরও বহু বিদেশি পর্যটক নিখোঁজ। জানা গিয়েছে, এর মধ্যে আমেরিকার ৪৭, ব্রিটেনের ৩৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি খোঁজ মিলছে না অস্ট্রেলিয়ার ৩৪ ও কানাডার ২৪ জন নাগরিকের। নেপালের সেনা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উদ্ধারকাজ চালাচ্ছে। সঙ্কটকালে পাশে দাঁড়িয়েছে ভারত। ভারত থেকে ইতিমধ্যে ১০ টন ত্রাণ সামগ্রী নেপালে পৌঁছেছে।