ডেঙ্গির সঙ্গে ‘অ্যাকিউট অ্যাস্পিরেশন নিউমোনিয়া’, দমদমে মৃত্যু ১১ বছরের নাবালকের



ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক নাবালকের মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম জয়িষ্ণু মজুমদার (১১)। প্রচণ্ড জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বুধবার দুপুরে সেখানেই মৃত্যু হয় তার। বালকের ডেথ সার্টিফিকিটে ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে দাবি পরিবারের। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এক নজরে

  • ডেঙ্গিতে কিশোরের মৃত্যুর অভিযোগ: দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১১ বছরের জয়িষ্ণু মজুমদারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

  • প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি: গত সোমবার প্রবল জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জয়িষ্ণুকে। মঙ্গলবার রাতে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং প্লেটলেট কমতে শুরু করে।

  • ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ: পরিবারের দাবি, চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির পাশাপাশি ‘অ্যাকিউট অ্যাস্পিরেশন নিউমোনিয়া’ এবং ‘শক’-এর উল্লেখ রয়েছে।

  • মায়েরও ডেঙ্গি: জয়িষ্ণুর মায়েরও ডেঙ্গি ধরা পড়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

  • শহর ও শহরতলিতে উদ্বেগ: ডেঙ্গির প্রকোপ নিয়ে উদ্বেগের মধ্যেই সোমবার স্বাস্থ্য ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। নভেম্বর পর্যন্ত মশাবাহিত রোগ নিয়ে সচেতনতা প্রচার আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গত সোমবার প্রবল জ্বরে আক্রান্ত হয় জয়িষ্ণু। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু মঙ্গলবার রাতে আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সঙ্গে প্লেটলেটের মাত্রাও কমে যায়। শেষ পর্যন্ত বুধবার দুপুরে মৃত্যু হয় তার।

পরিবার সূত্রের দাবি, চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির পাশাপাশি ‘অ্যাকিউট অ্যাস্পিরেশন নিউমোনিয়া’ এবং ‘শক’-এর উল্লেখ রয়েছে। চিকিৎসকদের মতে, প্রবল অসুস্থতার সময় শ্বাসনালীতে তরল বা খাবার ঢুকে গেলে অ্যাস্পিরেশন নিউমোনিয়া হতে পারে। এর ফলে রোগীর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

Post a Comment

Previous Post Next Post