কলকাতা: দুই তৃণমূলকেই সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দলের প্রতিষ্ঠাদিবসে ২৮ অগাস্ট সভার অনুমতি দিল আদালত। বিড়লা তারামণ্ডলের সামনে 'কালীঘাট তৃণমূল'-কে সভার অনুমতি দেওয়া হল। রানি রাসমণি অ্যাভিনিউয়ে 'ঋতব্রত তৃণমূল'-কে সভার অনুমতি দিল আদালত। ১৫০০ হাজার সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি হাইকোর্টের। দুপুর ১২-৩টে পর্যন্ত সভার অনুমতি।
দুই রাস্তারই একদিক খোলা রেখে সভার অনুমতি দেওয়া হল।
দুই রাস্তারই একদিক খোলা রেখে সভার অনুমতি দেওয়া হল।
২৮ অগাস্ট অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূলের দুই শিবির। দুই শিবিরকেই সভা করার অনুমতি দিল আদালত। বলা হয়েছে, 'কালীঘাট তৃণমূলে'র যে অংশ ছাত্রদিবস পালন করতে চান, ২১ জুলাইয়ের মতোই বিড়লা তারামণ্ডলের সামনে অর্থাৎ ক্যাথিড্রাল রোডে সভা করতে অনুমতি দেওয়া হয়েছে। আর আর অ্যাভিনিউয়ে সভা করতে পারবে 'ঋতব্রত তৃণমূল'। দুই শিবিরই সর্বাধিক ১৫০০ সংর্থক নিয়ে সভা করতে পারবে। (TMC News)
এদিন আদালত জানায়, ২১ জুলাইও তৃণমূলের দুই শিবিরকে অনুমতি দেওয়া হয়েছিল। তাই এবারও সভায় অনুমতি দেওয়া হচ্ছে।