এখনও নিখোঁজ প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। চরম উৎকন্ঠায় শুভ্রাংশু রায়ের পরিবার। একটি বেসরকারি সংস্থার সঙ্গে ২১ অগাস্ট নেপাল গিয়েছিলেন শর্মিষ্ঠা। নেপালের বিপর্যয়ের পর থেকেই আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। চরম উৎকন্ঠায় শুভ্রাংশুর পরিবার। গতকাল মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন শুভ্রাংশু এবং তার দুই ছেলে-মেয়ে।