কলকাতা: রাতের শহরে চলল গুলি। গুলি চলার ঘটনায় আহত ১ জন। ঘটনা, জোড়াবাগান এলাকার মণ্ডল স্ট্রিটের। পুলিশ জানিয়েছে, সন্তোষ চৌধুরী নামে এক ব্যক্তির উদ্দেশ্যে গুলি চালিয়েছে কার্তিক সোনকার নামে আর এক ব্যক্তি। সূত্রের খবর, এই সন্তোষ চৌধুরী আর কার্তিক সোনকার পরস্পরের ভায়রা ভাই।
পুলিশ অনুমান করছে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে কলকাতা পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন সন্তোষ চৌধুরী।