আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার পর্যন্ত।
নেপালে হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে। এ রাজ্যেও পাহাড়ঘেঁষা এলাকায় সেরকম কোনও বিপর্যয় হবে কি না, আশঙ্কার প্রমাদ গোনা চলছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে।
শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে । বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে রাজ্যের সাত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ২ জেলাতে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে।