'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের


কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা ছড়াল। ABVP-র সঙ্গে SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ হয়। SFI-এর ডাকা জেনারেল বডির মিটিং ঘিরে উত্তেজনা। GB ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে ABVP। ABVP-র সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা আরও বাড়ে। তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা, অভিযোগ ABVP-র। এই ইস্যুতে এবার মুখ খুললেন সৃজন ভট্টাচার্য। যাদবপুরের বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়ের দিকেও আঙুল তুললেন তিনি।
সৃজন ভিডিও বার্তায় জানিয়েছেন, 'ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টির কিছু ছাত্র নিজেদের মধ্য়ে সভা করছিল। সেখানে ABVP-র গুণ্ডারা ঢুকে পড়ে। অশান্তি তৈরির চেষ্টা করে। দু পক্ষের মধ্য়ে বচসা হয়। এখানে SFI কোথাও ছিল না। এরপর শুনছি যে বিজেপির গুণ্ডারা ঢুকে পড়ে, তারা গিয়ে ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের মধ্যে। তার থেকেও হাস্যকর দেখলাম যে যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মত করে যারা গুণ্ডামি করল, তাদের বাঁচানোর জন্য মিডিয়ার সামনে গিয়ে সুজন চক্রবর্তী ও আমার নামে চিৎকার চেঁচামেচি করছেন। আরে, এত ভয়ের কী আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুক না, মাঝরাথে গুণ্ডামি করার কী আছে? এগুলো শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে।'
যাদবপুরে দুঃস্বপ্নের রাত। অরবিন্দ ভবনের দরজায় ক্রমাগত ধাক্কা। জ্বালানো হল আগুন, ছোড়া হল পাথর। গভীর রাতে উত্তাল হয়ে ওঠে এলাকা। এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন, পতাকায় আগুন ধরানো হয়। ভেতরে পড়ুয়াদের একাংশ বন্ধ গেট ধরে ঝাঁকাতে থাকে, ভেতর থেকে তাঁদের ইট মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এবিভিপির সদস্যরা। মারধরের অভিযোগ মিথ্যে, এমনটাই দাবি করেছে অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়ারা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে রাতে গন্ডগোলে তাঁদের ৬-৭ জন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ ABVP-র। আহত সমর্থকদের KPC মেডিক্যাল কলেজে নিয়ে যায় ABVP নেতৃত্ব। হাসপাতালে এসে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এ ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করেন তিনি। এরপর বিজেপি বিধায়কের নেতৃত্বে BJP ও ABVP সমর্থকরা যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভে ছিলেন ABVP-র কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী ও রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টচার্য। রাত সাড়ে ১২টা নাগাদ এই ২ জনের নেতৃত্বে যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে যায় একদল ABVP সমর্থক। বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেট ধাক্কা মেরে খুলে দিয়ে ঢুকে যান ABVP সমর্থকরা। SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের পোস্টার-ফে

Post a Comment

Previous Post Next Post