আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধ . র্ষ . ণ -খু . ন কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। তদন্তের জাল গোটাতে দিল্লি থেকে ৪ সদস্যের বিশেষ প্রতিনিধি দল পৌঁছয় হাসপাতালে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে জায়গায় তরুণী চিকিৎসককে ধ . র্ষ . ণ করে খু . নে . র অভিযোগ, সেই জায়গাই ফের খতিয়ে দেখবেন তদন্তকারীরা। আদালতে নির্যাতিতার মায়ের আবদনের ভিত্তিতেই এই সিবিআইয়ের দলকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে কলকাতার সিবিআই দপ্তরে দীর্ঘসময় বৈঠকের পর দুপুর সিবিআইয়ের বিশেষ দল পৌঁছয় ঘটনাস্থলে।
কয়েকদিন আগেই আর জি করের তরুণী চিকিৎসক ধ .র্ষ . ণ ও খু . ন মামলার তদন্তকারী আধিকারিক বদল। অভয়ার বাবা-মায়ের দাবি মেনে সীমা পাহুজাকে বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর বদলে দায়িত্ব পান সন্দীপনী গর্গ। সীমার বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করা অভিযোগ ওঠে। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এই ঘটনার তদন্তের ১২ নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে গঠিত সিট তদন্ত শুরু করেছে বলে জানান সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত। আগের যাঁরা ছিলেন তাঁরা তদন্ত করতে পারেননি বলেই অভিযোগ অভয়ার বাবা-মায়ের আইনজীবী অমর্ত্য দে এবং রাজদীপ হালদারের।