‘সৃজনশীল হোন, ভাবুন অন্য ভাবে’! ইরানের বিরুদ্ধে লড়তে বাহিনীকে বার্তা মার্কিন সেন্টকম-এর


ইরানের বিরুদ্ধে হামলার কৌশল বদলাতে সেনাদের বার্তা দেওয়া হল। গত ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমেছে আমেরিকা এবং ইজ়রায়েল। হামলা এবং পাল্টা হামলা চলছেই। কিন্তু ইরানকে দমাতে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। তাই এ বার হামলার কৌশল বদলানোর নির্দেশ দিল ট্রাম্পের সেনা। নতুন কোনও উপায়ে হামলার পথ খুঁজতে সেনাদের এই বার্তা।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার এক শীর্ষকর্তা সামরিক বিশ্লেষকদের একটি ইমেল পাঠিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সৃজনশীল ও অপ্রচলিত কৌশলের প্রস্তাব চান। যত দ্রুত সম্ভব সেই উপায় খুঁজে বার করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে— এমনটা বলা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসনের এক সূত্রের দাবি, ইরানের বিরুদ্ধে রণকৌশল যে বদলানোর প্রয়োজন সেই বিষয়টি স্বীকার করেছে সেন্টকমও।

Post a Comment

Previous Post Next Post