বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, বেহালা থানার বড় সাফল্য



বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, বেহালা থানার বড় সাফল্য

কলকাতা: বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির গোপন খবরের ভিত্তিতে বড় সাফল্য পেল বেহালা থানার পুলিশ।

গত ২৬শে আগস্ট, ২০২৬ রাত সাড়ে দশটা নাগাদ নালাপুকুর রোডে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় রবি বারিক নামে এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র রাখার কোনও বৈধ কাগজপত্র বা সন্তোষজনক উত্তর দিতে পারেনি অভিযুক্ত।

এই ঘটনায় অস্ত্র আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনগুলি বাজেয়াপ্ত করে তদন্তের কাজে রাখা হয়েছে।

ধৃতকে আদালতে পেশ করা হলে আদালত ৩১শে আগস্ট, ২০২৬ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

( তথ্যসূত্র কলকাতা পুলিশ )

#Kolkatapoliceforce

Post a Comment

Previous Post Next Post