অগ্নিকাণ্ড সরকারি হাসপাতালে ! ভেন্টিলেটর ফেটে ঝলসে গেল ৩ শিশু



কলকাতা : ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাসপাতালে। আর তার জেরে একাধিক শিশুমৃত্যু। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল  মহারাষ্ট্রের অমরাবতীর সরকারি হাসপাতাল। ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর চিকিৎসাধীন বহু শিশুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। 

কী ঘটেছে 

হাসপাতালে তৃতীয় তলায় Neonatal Intensive Care Unit - এ ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটে । এর জেরে ভোর সাড়ে ৩টা লাগাদ আগুন লেগে যায় শিশুদের জন্য নির্দিষ্ট ওই বিভাগে।  সেখানে ভর্তি ছিল ৩৯ টি নবজাতক। তাদেরই তিন জনের বেঘোরে প্রাণ যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অমরাবতীতে। 

Post a Comment

Previous Post Next Post