রাজ্যে মৎস্যক্ষেত্রে উন্নয়নে আরও জোর, ৯ কোটি টাকা দিল কেন্দ্র সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর



কলকাতা: নিউটাউনে প্রাণিসম্পদ দফতরে রিভিউ মিটিং আয়োজিত হল । সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংহ ।
বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান যে, রাজ্যে মৎস্যক্ষেত্রে উন্নয়নে আরও জোর দেওয়া হবে । এ জন্য কেন্দ্রীয় সরকার নতুন করে তহবিল দিচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী ।

শুভেন্দু বলেন, "৯ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র সরকার । রাজ্যে মৎস্যক্ষেত্রে উন্নয়নে আরও জোর দেওয়া হবে । মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মৎস্যজীবীদের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করা হচ্ছে । এই যোজনার আওতায় রাজ্যের সমস্ত মৎস্যজীবীরাই আসবেন ।"

এরপরই শুভেন্দু অধিকারী বলেন, "মৎস্য সম্পদ যোজনায় রাজ্যকে ৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র । রাজ্যে মৎস্য উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় সুযোগ আসছে । মৎস্যজীবীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ।"

Post a Comment

Previous Post Next Post