পুজো মিটতেই ফের রাজ্যে হতে চলেছে ভোটপুজো। পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সমস্ত জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার। প্রথম পর্যায়ে পুরভোট হতে পারে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কার্শিয়ং আর কালিম্পং পুরসভায়।