কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে নিলেন স্পিকার ওম বিড়লা



কলকাতা: তৃণমূলত্যাগী ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে, চিঠি দিয়েছিল লোকসভার সচিবালয়। তারপর আরও ৩ সপ্তাহ সময় চেয়ে লোকসভার সচিবালয়কে চিঠি দেন NCPI সাংসদরা। এবার তৃণমূলের 'বিদ্রোহী' ২০ জন সাংসদকে ৩ সপ্তাহ সময় দিলেন লোকসভার স্পিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের উত্তর দিতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন কাকলি-সুদীপরা। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে নিলেন স্পিকার ওম বিড়লা। সুদীপ বন্দ্যোপাধ্যায়দের চিঠি দিয়ে একথা জানিয়েছে লোকসভার সচিবালয়।

Post a Comment

Previous Post Next Post