ভোটের আগে হিংসা ছড়ানোর পরিকল্পনা! অডিও কাণ্ডে হুমায়ুনকে তলব পুলিশের



ফের আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। নোটিস দেওয়া হয়েছে বিধায়ককে। আগামী সোমবার তাঁকে থানায় ডাকা হয়েছে। ভোটের আগে বাবরি মসজিদ অডিও ক্লিপ কাণ্ডে তাঁকে এবার তলব করা হয়েছে বলে প্রাথমিক খবর। এর আগেও অন্য মামলায় হুমায়ুন কবীরকে জেরা করা হয়েছিল। ধারাবাহিকভাবে মুর্শিদাবাদ জেলা পুলিশ তাঁকে জেরার জন্য একাধিক থানায় তলব করে।
রেজিনগর কেন্দ্রে আগামী ৬ তারিখ বিধানসভা উপনির্বাচন। ওই কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টি লড়াই করছে। দুই কেন্দ্রেই হুমায়ুন জিতেছিলেন। পরে তিনি ওই কেন্দ্র ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। রেজিনগরে বিজেপি, সিপিএম, আরএসপি, তৃণমূল, কংগ্রেসও লড়াই করছে। হুমায়ুন কবীরও প্রচার করছেন পুরোদমে। সেই আবহে পুলিশ এবার হুমায়ুনকে তলব করল। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে থানায় তলব করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post