রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন পূরণে দু’টি ধাপে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যদিও ৮৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৪৮,৬৭৩টি সিটের কতগুলো আসন ফাঁকা রয়েছে, সেই তথ্য এখনও জানাতে পারেনি বোর্ড।
জয়েন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সন্ধে ৭টায় শূন্য আসনের তালিকা প্রকাশিত হবে। পড়ুয়ারা নাম ও পছন্দের কলেজ ও বিষয়ে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন, ফি প্রদান ও চয়েস ফিলিং করতে পারবেন। ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় মেধাতালিকা ও আসন বণ্টনের তালিকা প্রকাশ হবে। ফি দিয়ে সিট বুকিং করা যাবে সে দিন সকাল ১০টা থেকে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ১২ সেপ্টেম্বর সন্ধে ৬টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে হবে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত বা বাতিল করা যাবে। ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় নতুন আসন বণ্টনের তালিকা প্রকাশ হবে। ফি জমা দিয়ে ১৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সাময়িক ভর্তি হওয়া যাবে। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে নথিপত্র যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে ভর্তি বাতিল নিশ্চিত করতে হবে।
১৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় আবার ফাঁকা আসনের তালিকা প্রকাশ হবে। নাম নথিভুক্ত, কলেজ ও বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং সম্পন্ন করা যাবে ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় আসন বণ্টনের তালিকা প্রকাশিত হবে। ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সাময়িক ভর্তির ফি দেওয়া যাবে। এরপরে ২০ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি নথিপত্র যাচাই করা যাবে।
২৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয় আবার আসন বণ্টনের তালিকা প্রকাশিত হবে। ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ফি দেওয়া যাবে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২৫ সেপ্টেম্বর বিকেল ৬টা পর্যন্ত প্রতিষ্ঠানে হাজির হয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।