অন্নপূর্ণা যোজনার ৩০০০ হাজার টাকা...সেপ্টেম্বর শুরুর আগেই নন্দীগ্রাম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতা : উপনির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সেখানে প্রায় তিনশো কোটি টাকার উন্নয়ন ও পরিষেবার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। জি রামজি জব কার্ডের অধীনে ১২৫ দিন কাজের সূচনা করা হল।  প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে ৩০ হাজার টাকা করে ট্রান্সফার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে উল্লেখযোগ্য ঘোষণা করলেন। 

মুখ্যমন্ত্রী জানালেন,  অন্নপূর্ণা যোজনায় নন্দীগ্রামে ৬৭ হাজার মানুষকে ৩০০০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এখন আরও ৫ হাজারের আবেদন যাচাইয়ের মধ্যে রয়েছে। তাঁরাও পেয়ে যাবেন।


Post a Comment

Previous Post Next Post