উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস



শনিবার সকাল থেকে আকাশ নাগশিক মেঘলা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। ভ্যাপসা গুমোট গরমে অস্বস্তিকর পরিবেশ প্রায় সর্বত্র।
সকাল থেকে বৃষ্টি না হলেও বেলা একটু বাড়ার পরই কলকাতার বিভিন্ন অংশে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তার সঙ্গে বইছে দমকা হাওয়া।আবহাওয়া দফতর আগে জানিয়েছিল শনিবার ও রবিবার আগের তুলনায় কম ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তবে ঝড়বৃষ্টির পরিমাণ কমলেও একেবারে থামবে না। আর সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।অন্যদিকে, দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রভাব সামান্য কমলেও সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া।
৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।৯ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা ১০ তারিখ ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।

Post a Comment

Previous Post Next Post