বড় স্বস্তি মিলনের! মিলল অন্তর্বর্তী জামিন, জেলমুক্ত হয়ে লড়বেন নন্দীগ্রামের উপনির্বাচনে



নন্দীগ্রামের উপনির্বাচনের আগে বড় স্বস্তিতে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাই কোর্টে মঞ্জুর তাঁর অন্তর্বর্তী জামিন। ফলে জেলমুক্ত হয়েই নির্বাচনে লড়তে পারবেন তিনি। প্রচারেও আর বাধা রইল না। তবে একাধিক শর্তসাপেক্ষে এই জামিন দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ। তারপর ২১ অক্টোবর ফের আদালতে গিয়ে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

Post a Comment

Previous Post Next Post