৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত


কলকাতা: আপাতত স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট। জানা গিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার পর এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের আন্দোলনের দাবি নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল থেকে ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।
ব্যাঙ্কের গ্রাহক পরিষেবার ইতিহাসে প্রথমবার। ছুটির দিনেও কাউন্টারে কাজ করছেন কর্মীরা। সোমবার থেকে ৩ দিনের টানা ধর্মঘটের মুখে গ্রাহকদের স্বস্তি দিতে রবিবারেও সচল দেশের ব্যাঙ্ক পরিষেবা। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নয়, আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। গ্রাহকদের মধ্যেও দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।


Post a Comment

Previous Post Next Post