দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?





কলকাতা : মঙ্গলবার সকাল সকাল ইডির হানা শহরে। এবার তৃণমূল নেতা ও  প্রাক্তন মন্ত্রী ও  ইন্দ্রনীল সেনের বাড়িতে পৌঁছে গেল  ED । তাঁর কসবা, হাইল্যান্ড পার্ক, হিন্দুস্তান পার্কের ঠিকানায় তল্লাশি শুরু হল। তৃণমূল আমলের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর আত্মীয়ের বাড়িতে তল্লাশি শুরু হল। কলকাতার ১০ জায়গায় অভিযান চালাচ্ছে  ED। অভিযোগ, মাস-আর্ট নামক সংস্থার নামে বাজার থেকে বিরাট অঙ্কের টাকা তোলেন ইন্দ্রনীল সেন। 
কী এই 'মাস আর্ট' ?  প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের গড়া সংস্থা 'মাস আর্ট' (Mass Art)। এই সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ ওঠে। এই সংস্থা নাকি একেবারে ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের নামে বাজার থেকে কোটি কোটি টাকা তোলে। সেই অঙ্কটা ৫০ থেকে ৬০ কোটি টাকা। ২০২২ সালে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের নেতৃত্বে 'মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি' নামে এই সংস্থাটি গড়ে ওঠে। অভিযোগ এই সংস্থা নিজেদের ইউনেস্কোর অফিসিয়াল পার্টনার বলে দাবি করত। কলকাতার ২৪টি দুর্গাপুজো মণ্ডপের প্রিভিউ শো দেখানোর নামে টিকিট চড়া দামে  আকাশছোঁয়া দামে বিক্রি করে।  
অভিযোগ, ইউনেস্কোর নাম ভাঙিয়ে, দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। এর আগেই অভিযোগ উঠেছিল, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে 'মাস আর্ট' নামে একটি সংস্থা। অভিযোগপত্রে দাবি করা হয়, সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। ED সূত্রে দাবি, ৫০ থেকে ৬০ কোটি টাকা তোলা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post