‘দুঃখিত, বিয়েটা পিছিয়ে দিতে হচ্ছে’! সম্পর্কের জল্পনা তুঙ্গে, এর মাঝেই কেন মেধাকে এই বার্তা সময় রায়নার?


ডিসেম্বরে কি বিয়ে করতে চলেছেন সময় রায়না ও মেধা শঙ্কর? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এমনই এক গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন দু’জনেই। তবে জল্পনাকে গুরুত্ব না দিয়ে রসিকতার ছলেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন সময় ও মেধা।
সম্প্রতি একটি বেনামি পোস্টকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। সেখানে দাবি করা হয়, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পরিকল্পনা রয়েছে সময় ও মেধার। এমনকি তাঁরা একসঙ্গে বেড়াতেও গিয়েছেন বলে দাবি করা হয়। পোস্টে আরও বলা হয়েছিল, ‘টুয়েলথ ফেল’-এর অভিনেত্রী মেধাকে যত দ্রুত সম্ভব বিয়ে করতে চান সময়। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা।
এর মধ্যেই রবিবার সমাজমাধ্যমে ওই পোস্টটি নিজের অ্যাকাউন্টে ভাগ করে নেন সময়। পোস্টে লেখা ছিল, ‘ডিসেম্বরে মেধা শঙ্করকে বিয়ে করতে চলেছেন সময় রায়না?’ মজার ছলে তার সঙ্গে ‘ঝূট বোলে কউয়া কাটে’ গানটি জুড়ে দেন তিনি। এরপরই লেখেন, “ডিসেম্বরে তো আমার ভারত সফর রয়েছে।” মেধার উদ্দেশে রসিকতা করে সময় আরও লেখেন, “দুঃখিত, বিয়েটা পিছিয়ে দিতে হবে।”
সময়ের এই পোস্টের পর ফের চর্চায় এসেছে তাঁদের সম্পর্কের গুঞ্জন। তবে দু’জনের কেউই এখনও সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে ডিসেম্বরের বিয়ের খবর আপাতত সমাজমাধ্যমের জল্পনাতেই সীমাবদ্ধ।

Post a Comment

Previous Post Next Post