নির্দেশিকা অনুযায়ী, দেবেন্দ্র প্রকাশ সিংকে কলকাতার অ্যাডিশনাল সিপি বা অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে আইজি, আইবি, উত্তরবঙ্গ করা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে গোয়েন্দা দফতরের ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব সামলাবেন তিনি। তাঁর জায়গায় কলকাতার অ্যাডিশনাল সিপি বা অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন সুধীর কুমার নীলকান্তম। তিনি এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) আইজিপি ছিলেন।
স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরের নীলু শেরপা (চক্রবর্তী)কে আইজিপি, ডব্লিউবিপিএইচআইডিসিএল করা হয়েছে। তাঁর জায়গায় এসসিআরবির আইজিপি হচ্ছেন শঙ্খ শুভ্র চক্রবর্তী। তিনি এত দিন পশ্চিমবঙ্গ পুলিশের হোম গার্ডের আইজি ছিলেন। সুখেন্দু হীরাকে ডিআইজি (সিকিউরিটি) বা নিরাপত্তা বিভাগের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদ থেকে কলকাতার জয়েন্ট সিপি (সিকিউরিটি) করা হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের নিরাপত্তা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব সামলাবেন তিনি।
ড. ভোলানাথ পান্ডেকে গোয়েন্দা শাখার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদ থেকে কলকাতা ট্র্যাফিকের জয়েন্ট সিপি করা হয়েছে। তাঁর জায়গায় ডিআইজি, আইবি হচ্ছেন এত দিন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রাফিক) পদে থাকা সূর্যপ্রতাপ যাদব। ২০১১ ব্যাচের IPS দেবর্ষি দত্তকে ডিআইজি, ডব্লিউবিপিএইচআইডিসিএল পদ থেকে জয়েন্ট সিপি, বিধাননগর পুলিশ কমিশনারেট করা হয়েছে।
উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনেও একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। WBPS আধিকারিক কৌস্তুভদীপ্ত আচার্য এত দিন দার্জিলিংয়ের অ্যাডিশনাল এসপি (অপারেশনস) বা অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। তাঁকে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অ্যাডিশনাল এসপি করা হয়েছে।
একই ব্যাচের WBPS আধিকারিক সালিমা লামাকে আইআর দ্বিতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসারের পদ থেকে আলিপুরদুয়ার জেলা পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণিমা শেরপা এসএপি-র ১২তম ব্যাটালিয়নের ডেপুটি কম্যান্ডিং অফিসার ছিলেন। তিনি কালিম্পং জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন। অভিষেক রায়কে মালদার অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) পদ থেকে সরিয়ে বীরভূমের অ্যাডিশনাল এসপি করা হয়েছে। এছাড়াও রদলবদল করা হয়েছে একাধিক পদে। নির্দেশিকায় জানানো হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত।