আবহাওয়া দফতর জানাল, ঘণ্টায় ১৭ কিমি বেগে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ। আপাতত ওড়িশা-অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের অভিমুখ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে , মঙ্গলবার দিনভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা ?
আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৩ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
মঙ্গলবার দিনভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সকাল ৫.৩০ নাগাদ, নিম্নচাপের অবস্থান গোপালপুর থেকে ২২০ কিমি দক্ষিণ-পূর্বে,বিশাখাপত্তনম থেকে ৩২০ কিমি পূর্বে অবস্থান করছিল। এরপর সেই নিম্নচাপ কতটা শক্তিবৃদ্ধি করে সেটাই দেখার।