হোটেল-সরকারি আবাসনে থাকার ব্যবস্থা, দুর্ভোগে পড়া পর্যটকদের জন্য কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?



ফরাক্কা জংশন স্টেশনের কাছে মাটি ধসে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে রেল পরিষেবা বন্ধ। একাধিক ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগে যাত্রীরা। এই অবস্থায় উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে আটকে থাকা পর্যটকদের জন্য সরকারি আবাসনে থাকার ব্যবস্থা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পর্যটন দপ্তরের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পর্যটকদের থাকার ব্যবস্থা করার পাশপাশি বিকল্প পরিষেবার জন্য বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই শিলিগুড়ি-এনজেপি থেকে শিয়ালদহ, হাওড়া পর্যন্ত রেল পরিষেবা ব্যাহত। শিলিগুড়ি থেকে অনেক পর্যটক কলকাতা বা অন্যান্য জেলায় ফিরতে সমস্যার মধ্যে পড়েছেন। মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালকে পর্যটকদের সুরক্ষার বিষয়ে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post