আজ কৌশিকী অমাবস্যা, বিশেষ তিথিতে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, কেন এই নামকরণ?


তারাপীঠ: আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) । সেই উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড় । বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ মন্দির খোলা হয় । তার পরে স্নান করানো হয় । হয় মঙ্গলারতি । ভোর ৪টে থেকে ভক্তদের জন্য মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে । দুপুরে ১ ঘণ্টার জন্য মন্দির বন্ধ থাকবে ।
দুপুরের খাবারে থাকবে খিচুড়ি, সাদা অন্ন, বলিদানের মাংস, শোল মাছ পোড়া, পাঁচ থেকে সাত রকমের মাছ, চাটনি, পায়েস, মিষ্টি দিয়ে রাজকীয় ভোগ । সন্ধ্যায় মায়ের সন্ধ্যারতি হবে । সারারাত মায়ের মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য ।
বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা । পূজার্চনা ও নানা বৈদিক ক্রিয়াকর্মে কুশ অতি পবিত্র ও প্রয়োজনীয় উপাচার । যজ্ঞ থেকে শ্রাদ্ধ, তর্পণ থেকে নিত্য়পুজো - নানা ধর্মীয় অনুষ্ঠানে কুশের ব্যবহার বহুকাল ধরে প্রচলিত । এই কুশকে কেন্দ্র করেই ভাদ্র মাসের অমাবস্যর একটি বিশেষ নাম - কৌশিকী অমাবস্যা ।

লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু বলছেন, 'সনাতন ধর্মে পূজার্চনা ও নানা বৈদিক ক্রিয়াকর্মে কুশ অতি পবিত্র ও প্রয়োজনীয় উপাচার । যজ্ঞ থেকে শ্রাদ্ধ, তর্পণ থেকে নিত্য়পুজো - নানা ধর্মীয় অনুষ্ঠানে এই কুশের ব্য়বহার কিন্তু বহুকাল ধরে প্রচলিত । দেবকর্মে বা পিতৃকর্মে, কুশের আসন আমরা ব্যবহার করে থাকি । কিংবা অন্যান্য যেসব উপাচার রয়েছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয় ।' 

কুশের পবিত্রতা নিয়ে পুরাণে নানা কাহিনি প্রচলিত । আবার কুশের পবিত্রতার অন্য ব্যাখ্যাও রয়েছে । ভাদ্রের অমাবস্যর সঙ্গে কুশের সম্পর্কের একটি বিশেষ ব্যবহারিক তাৎপর্যও রয়েছে । 

লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু বলছেন, 'সামনেই মহালয়া । এই কুশকে কেন্দ্র করেই ভাদ্রমাসে এই বিশেষ অমাবস্যার নাম । আসল নামটি যদি কুশ অমাবস্যা । সেখান থেকেই এই নামকরণ । কুশের পবিত্রতা নিয়ে পুরাণে নানা কাহিনি প্রচলিত । মহাভারতে রয়েছে, অমৃতের সঙ্গে কুশের সম্পর্ক রয়েছে । মাতৃঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য গড়ুর স্বর্গ থেকে অমৃত এনে তা কুশের ওপর রেখেছিলেন । সেই অমৃত নাগেরা চাটলে তাদের জিভ দ্বিখণ্ডিত হয়ে যায় । কুশ তাই নিছক একটা তৃণ নয় ।'


একটি সামান্য তৃণকে ঘিরেই এভাবে একটি অমাবস্য স্বতন্ত্র পরিচয় পেয়েছে ।  এ দিন কুশ সংগ্রহ করে সংরক্ষণ করে রাখা হয়। তাই এই নামকরণ।

Post a Comment

Previous Post Next Post