কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একাধিক অংশ বন্ধের নির্দেশ। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বেসমেন্ট, ৬ ও ৭ তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বহুতলের একাধিক অংশ অবিলম্বে খালি করার নির্দেশ দমকলের।
অগ্নি সুরক্ষা ব্যবস্থায় একাধিক ঘাটতির কারণেই নির্দেশ দমকলের। ভবনের ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ শেষ। সার্টিফিকেটের মেয়াদ শেষ হলেও পুনর্নবীকরণ করা হয়নি, বহুতলের বেসমেন্ট, ৬ ও ৭ তলা বিপজ্জনক, দাবি দমকলের। বৈধ ফায়ার সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত বহুতলের বেসমেন্ট, ৬ ও ৭ তলা ব্যবহার করা যাবে না, নির্দেশে জানিয়ে দিল দমকল, কপি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে পাঠিয়েছে দমকল। নোটিসের কপি দেওয়া হয়েছে পুরসভা, শেক্সপিয়র সরণী থানাকে পাঠাল দমকল।