হাওড়া স্টেশন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক এক ব্যক্তি, এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন ?


হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। টাকা-সহ পাকড়াও এক সন্দেহভাজন ব্যক্তি। RPF সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ব্যাগ থেকে উদ্ধার নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা। ধৃত সুজিত কালে মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা। গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি দোকানও রয়েছে। 'বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য টাকা নিয়ে তিনি হাওড়ায় এসেছিলেন'। বিপুল টাকার উৎস সম্পর্কে কোনও নথি দেখাতে পারেনি তিনি, তারপরে পাকড়াও হন সুজিত। 

রবিবার রাতে হাওড়া স্টেশনে টহল দেওয়ার সময় আরপিএফের গোয়েন্দা বিভাগের হাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা। আরপিএফ এর পক্ষ থেকে গোটা ঘটনাটি আয়কর দপ্তরকে জানানো হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আর পি এফ এর গোয়েন্দারা নিয়মমাফিক টহল দিচ্ছিলেন। সেই সময় গোয়েন্দাদের নজরে পড়ে এক ব্যক্তি। সেই সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে আরপিএফ। তাকে জিজ্ঞাসাবাদের পর ব্যাগ তল্লাশি করতেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। মোট টাকার পরিমান ছিল প্রায় ৬৭ লক্ষ টাকা।       
আরপিএফ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম সুজিত কালে। তিনি মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মুম্বই মেলে চেপে তিনি হাওড়ায় এসেছিলেন। তার দাবি, গয়ার টাউনশিপ এলাকায় তার একটি দোকান রয়েছে। কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য টাকা নিয়ে তিনি হাওড়ায় এসেছিলেন।    
তবে এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে কোন নথি বা কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকা কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। টাকা এবং আটক ব্যক্তিকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান আর পি এফ এর গোয়েন্দারা।

Post a Comment

Previous Post Next Post