আদ্রা-জয়চণ্ডী পাহাড়ে ২৭২ কোটির বাইপাস রেললাইন



পণ্য পরিবহণের গতি বাড়াতে এবং রেলপথের যানজট কমাতে দক্ষিণ–পূর্ব রেলের আদ্রা ও জয়চণ্ডী পাহাড়ের মধ্যে ১১ কিলোমিটার দীর্ঘ বাইপাস রেললাইন তৈরির অনুমোদন দিল রেলবোর্ড। প্রকল্পটির জন্য মোট ২৭২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি আদ্রা-জয়চণ্ডী পাহাড়-সাঁকা করিডরের পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

রেলের তরফে জানানো হয়েছে, নতুন লাইনের মাধ্যমে থার্ড লাইনের সঙ্গে দ্বিমুখী সংযোগ তৈরি হবে। এতে প্রতিদিন অতিরিক্ত ৬টি পণ্যবাহী রেক চলাচলের সুবিধা হবে। ফলে লৌহ আকরিকের চাহিদা এবং তার পরিবহণের ক্ষেত্রে এই লাইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Post a Comment

Previous Post Next Post