কলকাতা : ক্যামাক স্ট্রিটকাণ্ডে তলব, শেক্সপিয়র সরণি থানায় পৌঁছলেন ডেরেক ও'ব্রায়েন। বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে ২ মিনিটে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। সোমবার ডেরেক ও'ব্রায়েনকে তলব করা হলেও, হাজিরার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছিলেন তিনি। এরপর তাঁকে দ্বিতীয়বার নোটিস পাঠায় পুলিশ। অন্যদিকে, আজ বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ - বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে। এছাড়াও বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬ - এ সকাল ১০টায় তলব করেছে শেক্সপিয়র সরণি থানা। অন্যদিকে, ক্যামাক স্ট্রিটকাণ্ডে গতকাল শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি দেখিয়ে সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দাবি পুলিশের।