বইপ্রেমীদের জন্য বড় খবর। অবশেষে দিনক্ষণ ঘোষণা হল ঐতিহাসিক ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার।



নিজস্ব প্রতিনিধি:  বইপ্রেমীদের জন্য বড় খবর। অবশেষে দিনক্ষণ ঘোষণা হল ঐতিহাসিক ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ২২ জানুয়ারি, শুক্রবার থেকে এবং চলবে ৩ ফেব্রুয়ারি, বুধবার পর্যন্ত। টানা ১৩ দিন ধরে চলবে বইয়ের এই মহোৎসব।এবারের মেলা শুধু একটি সাধারণ বইমেলা নয়, এটি হতে চলেছে কলকাতা বইমেলার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ ২০২৭ সালের মেলাটিই হবে কলকাতা বইমেলার ল্যান্ডমার্ক ৫০তম সংস্করণ বা সুবর্ণ জয়ন্তী বর্ষ।

Post a Comment

Previous Post Next Post