নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ় করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবির ও ঋতব্রত শিবিরের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করে কমিশন। এর পরে বৃহস্পতিবার রাতে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, এই উপনির্বাচনে জোড়া ফুল প্রতীক পাচ্ছে না কোনও শিবির। যদিও এই প্রতীক ও দলের স্বত্ব কাদের হাতে থাকবে, সে বিষয়ে কমিশন আগামী দিনে সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।