মশার কামড় থেকে বাঁচতে স্টুডেন্টদের স্কার্টের বদলে সালোয়ার পরানোর অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর


মশার কামড় থেকে বাঁচতে  স্টুডেন্টদের স্কার্টের বদলে সালোয়ার পরানোর অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর 


রাজ্যে হঠাৎ ডেঙ্গির  বাড়বাড়ন্ত হওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। পরিস্থিতি মোকাবিলায় বিশেষত শিশুদের মশার কামড় থেকে রক্ষা করতে এবং সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এক অভাবনীয় বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়  ডেঙ্গি রুখতে আগামী সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর - এই তিন মাসের জন্য রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের পোশাক বিধিতে সাময়িক পরিবর্তন আনার আর্জি জানিয়েছেন তিনি।

রাজ্যের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী হাতজোড় করে আবেদন জানান, এই তিন মাস যেন ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ গা-ঢাকা পোশাক পরে স্কুলে পাঠানো হয়। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে স্কার্টের পরিবর্তে পা-ঢাকা সালোয়ার পরানোর ওপর বিশেষ জোর দেন তিনি।

Post a Comment

Previous Post Next Post