২০২৬-এ ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি ৫২৯ কোটি ব্যয় করেছে! কেবল বাংলায় প্রচারের জন্য খরচ অর্ধেকের বেশি অর্থ


২০২৬ সালের মে মাসে শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী খরচ ৫২৯ কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্যই দল খরচ করেছে ২৮৬ কোটি টাকা। সম্প্রতি প্রথা মেনে নির্বাচনী খরচের হিসাব নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে বিজেপি। সেই হিসাব থেকেই এই তথ্য সামনে এসেছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি এ বছর অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন হয়েছিল। কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, অসমে বিজেপির নির্বাচনী খরচ ৯৬.২৬ কোটি টাকা। কেরলে খরচ হয়েছে ৮২.৬৭ কোটি টাকা।
অন্য দিকে, তামিলনাড়ুর জন্য বিজেপি খরচ করেছে ৫১.৫৬ কোটি টাকা। পুদুচেরিতে দলের নির্বাচনী খরচ ১১.৮৯ কোটি টাকা। সব মিলিয়ে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির খরচ দাঁড়িয়েছে ৫২৯.৩৮ কোটি টাকা।
হিসাব অনুযায়ী, পাঁচটি নির্বাচনী ক্ষেত্রের মধ্যে বিজেপির মোট খরচের অর্ধেকেরও বেশি হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলার নির্বাচনী প্রচারে বিপুল অঙ্কের এই খরচই জমা দেওয়া হিসাবের অন্যতম উল্লেখযোগ্য দিক।

Post a Comment

Previous Post Next Post