আগামী ২-৩ ঘণ্টায় বড় দুর্যোগ, জারি হল সতর্কতা, ভাসতে পারে জেলা থেকে জেলা



কলকাতা : নিম্নচাপের জেরে সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। জল থৈ থৈ পরিস্থিতি কলকাতায়। সকাল থেকেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া । বৃষ্টি থামার নাম নেই। বেলা গড়াতেই যেন নেমেছে সন্ধে।  সকাল থেকে বৃষ্টি চলছে দফায় দফায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপ তৈরি হয়েছে।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে আরও বাড়তে পারে দুর্যোগ। সতর্ক করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি বাড়তে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বিশেষত উত্তরবঙ্গে পাহাড়ি ও পাহাড় সংলগ্ন জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে ঝোড়ো হাওয়া।  

Post a Comment

Previous Post Next Post