খাবারের গুণমান যাচাইয়ে রাজ্য জুড়ে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। সেই অভিযানে কামালগাজির একটি মিষ্টির দোকানে কার্যত কেঁচো খুঁড়তে কেউটে। মিষ্টির গুণমান, সংরক্ষণের ব্যবস্থা নিয়ে তো বহু প্রশ্ন রয়েছেই, লাইসেন্সই নেই জনপ্রিয় এই মিষ্টির দোকানের। দাবি খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের।