পুজোয় আর নয় ভিআইপি পাস! দুর্গাপুজো সমন্বয় সমিতির বৈঠকে বড় সিদ্ধান্ত, কী জানালেন রুদ্রনীল?



পুজোয় ভিআইপি পাসের নামে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ইডির স্ক্যানারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ঠিক এই আবহে দুর্গাপুজোর ভিআইপি পাস বন্ধের সিদ্ধান্তের কথা জানাল দুর্গাপুজো (Durga Puja 2026) সমন্বয় সমিতি। বুধবার এই কমিটির তরফে প্রথম সাংবাদিক বৈঠকে এছাড়া আরও একগুচ্ছ সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

দুর্গাপুজো সমন্বয় সমিতির প্রধান উদ্যোক্তা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) এদিন জানান, “ভিআইপি পাস বা কার্ডের নামে কোটি কোটি টাকা তুলছেন অনেকে শুনতে পাই। যা অত্যন্ত বেদনার। এই নিয়ে ভালোমন্দ কিছুই বলতে চাই না। যা বলার বাংলার মানুষ বলবেন। তবে এবার কোনও পাস বা কোনও টিকিটের বিনিময়ে এক টাকারও লেনদেনের বন্দোবস্ত নেই। আমরা প্রথম থেকেই ঘোষণা করছি পুজোর নামে একটা পয়সাও লেনদেন হবে না।” তাঁর মতে, ভিআইপি বলতে শুধু নেতামন্ত্রী নন। বরং দরিদ্র, বৃদ্ধ, বৃদ্ধা থেকে অসুস্থ কেউ, সমাজকর্মী, চিকিৎসক, নার্স, পুলিশ, দমকল কর্মী সকলেই ভিআইপি। পুজো উদ্যোক্তাদের কাছে তাঁর অনুরোধ, “সকলকে সমানভাবে প্রতিমা দর্শনের সুবন্দোবস্ত করে দেওয়া হোক। কারণ, মায়ের কাছে ছোট-বড় কোনও ভেদাভেদ নেই।”



Post a Comment

Previous Post Next Post