তমলুক: মণ্ডল সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখেই বিধায়ক ও সাংসদদের কাজ করতে হবে। সেই সঙ্গে বিধায়ক ও সাংসদ তহবিলের কাজ কী ভাবে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে করতে হবে, তার সুস্পষ্ট রূপরেখাও রবিবার তমলুকে সাংগঠনিক জেলা বিজেপির কোর কমিটির বৈঠকে তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ দিন সন্ধ্যা ৭টা নাগাদ মানিকতলায় দলীয় কার্যালয়ে পৌঁছান শুভেন্দু। সেখানে ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তমলুক, পূর্ব পাঁশকুড়া, ময়না, নন্দকুমার, মহিষাদল ও হলদিয়ার বিধায়ক, জেলা সভাপতি মলয় সিনহা, জেলা সভাধিপতি বামদেব গুছাইত-সহ কোর কমিটির সদস্যরা।