ঝাড়খণ্ডে শোকের ছায়া। হৃদ্রোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হলো রাজ্যের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও যুব বিষয়ক মন্ত্রী সুদিব্য কুমার সোনুর। বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার গভীর রাতে গিরিডির একটি হাসপাতালে মৃত্যু হয় তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) এই বিধায়কের।
এক নজরে
প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু
মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে চিকিৎসকদের সূত্রে জানা যায়
শনিবার গভীর রাতে গিরিডির হাসপাতালে মৃত্যু
গিরিডি সদর কেন্দ্রের JMM বিধায়ক ছিলেন তিনি
২০১৯ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন
২০২৪ সালেও গিরিডি সদর থেকে জয়ী হন
হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন
উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন
নগরোন্নয়ন ও পর্যটন-সহ একাধিক দপ্তরের দায়িত্বেও ছিলেন
তাঁর আকস্মিক মৃত্যুতে ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে শোকের ছায়া
জানা গিয়েছে, শনিবার রাতে গিরিডির নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন সুদিব্য। সেই সময়ে আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর। পরে চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।