জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। জুলাই মাসেই অনেকেই এই টাকা পেয়েছেন। অগাস্টে আরও বেশি সংখ্যক মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছে। এবার সেপ্টেম্বরে কারা কারা পেতে পারেন অন্নপূর্ণা যোজনার টাকা ? এ বিষয়ে যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, তা আশাব্যাঞ্জকই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগাস্টের মাঝামাঝিই জানিয়েছিলেন, ১৭ অগাস্ট থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার। ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে শুরু হয়েছে টাকা পাঠানোর প্রক্রিয়া। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে । গত ২৪ অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও অবধি অন্নপূর্ণা যোজনার ট্রান্সফার হয়ে গেছে টাকা ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্য়াকাউন্টে। এর মধ্য়ে মুসলিম সুবিধাভোগী আছে ১৯ লক্ষ ২০ হাজার।
এছাড়াও বিভিন্ন সময় সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মোটামুটি যা যা তথ্য পাওয়া গিয়েছে , তা হল - সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন সরকারি যাচাই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হলেই। তাদের নাম সরকারিভাবে নথিভুক্ত হবে। অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা তারা পাবেনই। যাঁরা গত মাসে কোনো কারণে টাকা পাননি বা 'আন্ডার প্রসেস' (Under Process) ছিলেন, তারা অগাস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে একসঙ্গে ৬০০০ টাকাও পেতে পারেন বলে কিছু সূত্রে দাবি। তবে এ নিয়ে নিশ্চিত কোনও প্রতিশ্রুতি সরকারি ভাবে নেই।