অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। তাঁকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তিকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। লাহেকের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর আবেদন মঞ্জুর করেন। আদালতের শর্ত অনুযায়ী, লাহেক এলাকার বাইরে যেতে পারবেন না। পাশাপাশি বারুইপুর থানা ডাকলে জিজ্ঞাসাবাদে হাজির হতে হবে।