কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে এই প্রথম নদীতে বিশেষ আরতি



আজ তারাপীঠে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। বিশেষ পুজো হবে মা তারার। ইতিমধ্যেই চলে এসেছেন প্রচুর ভক্ত। কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ। এরই পাশাপাশি, বুধবার রাতে, তারাপীঠে, দ্বারকা নদীর তীরে হলো বিশেষ আরতি। এক বার নয়, তিন বার এই আরতির আয়োজন করা হয়। মধ্য রাতেও,তারাপীঠ মহাশশ্মানকে সামনে রেখে, দ্বারকা নদীতে হওয়া ওই আরতি দেখতে ছিল ভক্তদের ভিড়।

বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে শুরু হবে কৌশিকী অমাবস্যার তিথি। শেষ হবে শুক্রবার সকালে। বৃহস্পতিবার রাতেই  মা তারার বিশেষ পুজো এবং নিশিপালন অনুষ্ঠিত হবে। তবে সকাল থেকেই শুরু হবে পুজো। চলবে ভক্তদের আনাগোনা। এ বার তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশের ক্ষেত্রে একাধিক নিয়ম চালু করেছে প্রশাসন।

প্রত্যেক বছরই অমাবস্যা তিথি উপলক্ষে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে তারাপীঠ চত্বর জুড়ে। চলতি বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গেই সাজিয়ে তোলা হয়েছে মন্দির এবং তারাপীঠ চত্বরকে।

Post a Comment

Previous Post Next Post