লাইনে পড়ে থাকা জিনিসের সঙ্গে ধাক্কা, বেলাইন ট্রেন, ভয়াবহ দুর্ঘটনা


ভয়াবহ রেল দুর্ঘটনা। ফ্রান্সের নরম্যান্ডিতে রুয়েন ও কায়েন শহরের মাঝামাঝি লাইনচ্যুত হল যাত্রীবাহী ট্রেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শেষ পাওয়া খবর অনুসারে আহত হয়েছেন ৪৪ জন। সূত্রের খবর ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে একটি হেলিকপ্টার। হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, রেললাইনে কিছু একটা পড়েছিল। সেটিতে ধাক্কা লাগার পরই লাইনচ্যুত হয়। তবে বস্তুটি কী ছিল এবং কীভাবে সেটি রেললাইনে এল, বিষয়টি নিয়ে কাটেনি ধোঁয়াশা। এটি কোনও নাশকতা নয় তো ? আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে এসএনসিএফ। দুর্ঘটনার পর ট্রেন চলাচল কিছুক্ষণ ব্যাহত হয়।   

Post a Comment

Previous Post Next Post