কলকাতা : রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হয়েছে একজন একাদশ শ্রেণির ছাত্রের। শুক্রবার বিকেলে লেক ফ্রেন্ডস ক্লাবে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ঢাকুরিয়ার বাসিন্দা ওই ছাত্রের। অচৈতন্য অবস্থায় মণিপাল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কীভাবে জলে তলিয়ে গেল একাদশ শ্রেণির ওই ছাত্র? কীভাবে মৃত্যু হল তার? তদন্তে নেমেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। যদিও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্লাব কর্তৃপক্ষের।
৩ বছর ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল ওই একাদশ শ্রেণির ছাত্র। অন্যান্য দিনের মতোই শুক্রবারও লেক ফ্রেন্ডস ক্লাবে সাঁতার কাটছিল সে। তারই মধ্যে আচমকা ঘটে অঘটন। রবীন্দ্র সরোবরের লেক ফ্রেন্ডস ক্লাবে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাস্থলের CC ক্যামেরা ফুটেজও সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, গতকাল বিকেলে জলের তলায় ডিপ ব্রিথিং বা ডুব সাঁতার দিচ্ছিল ঢাকুরিয়ার বাসিন্দা একাদশ শ্রেণির ওই ছাত্র। আচমকাই তাকে নিস্তেজ অবস্থায় জলে ভাসতে দেখা যায়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এরপর তাকে উদ্ধার করে প্রথমে CPR দেওয়া হয়। পরবর্তীকালে মণিপাল হাসপাতালে নিয়ে গেলে ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
২২ জুন সকালে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয় ১৯ বছর বয়সী ওই তরুণের। ডুবে যাওয়া যুবককে উদ্ধার করে SSKM-এ নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চেতলা অগ্রণী ক্লাবের ভিতর একটি সুইমিং পুল রয়েছে। দুর্ঘটনার দিন সকালে সাঁতার কাটতে নেমেছিলেন ঋত্বিক। সকাল ৯টা ১০ মিনিট নাগাদ তাকে ডুবে যেতে দেখা যায়। দ্রুত আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে সিপিআর দিতে শুরু করেন। এরপর যুবককে SSKM হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।